ডেড মেটাফোর এর ২০২৫ এর দ্বিতীয় সংখ্যা প্রকাশির হলো বছরের একেবারে শেষ দিনে। পাঠক, লেখক ও আগ্রহী সকলের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। পারিবারিক সদস্য হারানোর বেদনা ও নানা শারীরিক অসুবিধায় পতিত সম্পাদকমন্ডলীর পক্ষ থেকে আগাম বছরের সুভেচ্ছা রইল।
পাঠকের লেখক হয়ে ওঠার গল্প আমাদের ডেড মেটাফোর । আগ্রহী পাঠক, যাদের হৃদয়ে লেখক হয়ে ওঠার সুপ্ত বাসনা, তাঁদের প্রতি লেখা পাঠানোর আহ্বান রইল। সাংস্কৃতিক অঙ্গনের প্রয় ব্যক্তিত্ব প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে আমাদের আগামী সংখ্যা সৈয়দ মনজুরুল ইসলাম শীর্ষক বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশিত হবে। স্যারের লেখা, ব্যক্তিজীবন, শিক্ষকতা, দর্শন -ইত্যাদি বিষয়ে আমাদের নানাবিধ ধারার লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ লেখা পাঠানোর শেষ তারিখ ৩১ মার্চ ২০২৬। লেখা পাঠাবার নিয়মাবলী অনুযায়ী নির্দিষ্ট ইমেইলে লেখা পাঠনোর অনুরোধ রেখে পাঠকের সামনে এই সংখ্যা রাখা হলো।
শুভ ইংরেজি নববর্ষ ২০২৬!
প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ