মূল কবিঃ মায়া এঞ্জেলো, মার্কিন নারীবাদী কবি তোমার তিক্ত অবিরাম বানোয়াট মিথ্যায় আমাকে চাপা দিতে পারো ইতিহাসে, মাড়াতে পারো জুতোর নোংরা ময়লায় তবুও ধুলোর মত আমি জেগে উঠবো। আমার চপলতা তোমাকে বিব্রত করে? […]
আমি বোধহয় সবসময় সাম্প্রদায়িক ছিলাম আমি বোধহয় সবসময় সাম্প্রদায়িক ছিলাম। ছোটবেলায় আমার আশেপাশে শোনা নামগুলো — আরতি, শ্যামল, লাবণ্যপ্রভা-কে আমি বাংলা শব্দ ভাবিনি, ভেবেছি হিন্দুদের নাম। আমি বোধহয় সবসময় সাম্প্রদায়িক ছিলাম। স্কুলে হিন্দু নামের […]
১ লাশ নিতান্ত সাধারণ এক ঘুম চুল থেকে পায়ের পাতা অবিকল মুখে কথা নেই, অপলক চোখ নেই বাসনা; জীবনের কালচে দাগ। শুয়ে আছে নিথর দেহ, প্রাণহীন; দ্বন্দ্ব-সংকট-বর্ণ-শ্রেণিহীন এক মানুষ। সারাটা জীবন ছুটেছিল যে […]
অর্থাৎ, অস্তমিত সূর্যের দোহাই দিয়ে রাতের ঘুম ভাঙালো বিজ্ঞ পেঁচারা। হিল্লোলিত নারকেলের পাতা অনিমেষ একাগ্রতায়— খসখস আওয়াজে মৃত্তিকালগ্না ইঁদুরটিকে চুম্বন করতে চাইলে অভিসন্ধি ফাঁস হতে সময় লাগলো না! গর্তের উদরপূর্তি ঘটল নিমেষে। দেখলাম সালিম […]
বাদামের খোসার মতন ঢেকে আছে ধরার বদন। শকুনের ঘাড়ে লোম গজিয়েছে বেশ। হায়েনার গায়ের ছোপ ছোপ দাগ মুছে গেছে আজ। ছোবলে ছোবলে বেড়ে গেছে গোখরা সাপের ফণার আকার। সিংহেরা সব গুহায় ঢুকেছে। বাঘেরাও আজ জাবর কাটে গরুর মতন। শিয়ালের শাসন এখন তাই হরিণীর ভূষণ! আনাচে কানাচে চলে হরদম ইঁদুরের প্রজনন; দিনে দিনে তারা বেড়েছে অনেক। কবে আসবে আবার সেই হ্যামিলনের বাঁশিওয়ালা? কোন্ খাদকের অঙ্গুলি চাপে খসে যাবে বাদামের খোসা? আর কতকাল সুপ্ত রবে আজন্ম মুক্তির নেশা, নেতা যদি না-ই পাও, ভয় করো না হে বিপ্লবী! রঙ বদলাও বিপ্লবেরও… মুখোশ পরো, তরবারি ধরো। দ্যাখো শত শত ‘আমি’ তোমার দলে সৈনিক তুমি সেনাপতি হলে।
ইথারের ভেতর থেকে কেউ আমাকে কিছু শব্দ এনে দাও, শব্দে শব্দে আমি নির্ঘাৎ বাধাবো সংঘাত। কোথা থেকে কেউ আমায় এক কৌটো গ্লিসারিন এনে দাও, তোমাদের ক্যামেরায় মেকি কান্নায় বুক ভেজাবো আলবৎ। ভন্ড কবির লেখা দেশপ্রেমের কবিতা শোনাও যদি, চির অভিমানী আমি স্বদেশের বুকে খড়গ চালাবো সহাস্যে। নষ্ট হাতে যদি কেউ আমার প্রাণের পতাকা ওড়াও, মেঘ হয়ে সহসা আড়াল […]
পরিণত হতে আর কত বাকি? রাত গড়িয়ে বাড়ছে প্রহরগুলো, প্রহর গড়িয়ে বাড়ছে ছায়া, পেরিয়ে যায় একাকিত্বের দীর্ঘ বছর-মাস, তবে কী তার পরিণত হয়ে ওঠা হবে না আর? নাকি শুধুই পড়ে রবে নীরবে হৃদয়ের […]
এ কেমন ছবি দেখি? কালো অক্ষরে রক্তিম দেহ ডানা কাটা, পা বাধা কাগজের মলাটে ঘেরা বোবা ময়না পাখি। চারিদিকে বাতি, ভিনদেশি প্রগতি খণ্ডিত চাঁদ, ভীতুসব তারা, ক্লান্ত রবি যেন ঘাসের সজীবতায় গাছের পাতায় কিংবা […]
বেলুন হৃদয় বছরের আনকোরা আতস-আলোয় ধরা পড়ে জমে থাকা কালো কালো বলিরেখা আমাদের মুখাবয়ব অসূয়ায় দম দেয়া বেলুন হৃদয় উদ্বায়ী বাতাসে উড়ে উড়ে মুখ গুঁজে পড়ে থাকে কোথায় — কে জানে! মারিয়ার জন্য […]
ফেরারি আলিঙ্গন হৃদয়ের অসুখ। জটিলতা। চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি বাতলে দিলেন আলিঙ্গন, অব্যর্থ মহৌষধ। দুর্বহ দীর্ঘশ্বাস আর খসখসে অনুভূতি যাবে দূরে। ফিরে এসে যাবতীয় প্রস্তুতি সেরে উদ্বাহু আমি তোমার দিকে এগোচ্ছি। তুমি মহাভারত-এর অন্ধ রাজার […]
প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ