নদী বলে স্বচ্ছতোয়া জল দিই তোমায় জলের আরেক নাম জীবন মধুময় বৃক্ষ বলে ছায়া দিই চৈত্রের নিদাঘ দুপুর আকাশ বলে বর্ষা দিই সাজাই তারার নূপুর বায়ু বলে মৃদুমন্দ বহি তোমার ঘর সূর্য বলে আলোয় […]
বাল্যে গড়ে মাটির পুতুল খেলেছি তোমায় নিয়ে দুরন্ত কৈশোরে মুছেছি ঘাম তোমার আঁচল দিয়ে যৌবনে কাঁধে রাইফেল ঘুরেছি নদীর পারে পথে-প্রান্তরে ছুঁড়েছি গ্রেনেড তোমার জন্যে শত্রুর বাঙ্কারে প্রৌঢ়ে স্বজন নিয়ে গড়েছি পুতুলের সংসার বার্ধক্যে তুমি […]
সকল চোখই অন্ধ ভীষণ কান্না জলে, একলা বলে একলা পুরুষ একলা নারী একলা পড়ে একলা বাড়ি ঘরের সাথে ঘরের কথা, এটাই সমাচার একলা খেয়ে একলা আঁচাই ধৌত জলে তৃষ্ণা মেটাই নিজের সাথে নিজের […]
দূরত্ব তেমন কিছু নয় অনেক পৃথক হয়েও বহু দূর হেঁটে যাওয়া যায় দিগন্ত ছুঁতে হবে, কে বলেছে তোকে? আকাশে ভাসার পরও ফুরায় কি পথ? জন্ম নেয় নূতন সড়ক, জন্ম নেয় নুতন দৃশ্যপট দূর থেকে […]
মনে রেখে দেব দিন, রেখে দেব রাক্ষুসে রাত যেভাবে রেখেছি মনে মায়ের সস্নেহ দুধ-ভাত মনে রেখে দেব শরৎ শেফালি পাতা সকালের ডালে ডালে শিউলি-সুবাস বহুবার জেগেছে মনে অন্ধ প্রত্যাশা উত্তর কোনোকিছু পাও? বিয়োগ […]
শরীরে মারণ রোগ— বেঁচে আছি রোজনামচায়। বিধ্বস্ত দালান। অভ্যন্তরে গুটিকয় প্রাণ। যথেষ্ট নিস্তেজ। মৃত্যুর সময় গুনে দিন কেটে যায়। চারিদিকে লাল লাল অবাক বিস্ময় যন্ত্রদানব ঘাড় তুলে দেখে, পোষাবে কি ডিজেল খরচ? কীভাবে দালান […]
১. জারবেরা অর্কিড কিংবা গোলাপে নয় আজ শহীদ মিনারে কৃষ্ণচূড়া পলাশ আর শিমুলেই স্মরণ হাজার ২. মৃত্যু সুনিশ্চিত তবুও বেঁচে থাকার প্রতিটা ক্ষণে বাঁচতে শিখো প্রিয় আজ কাল হবে শবযাত্রার সাজ ৩. শতবর্ষ পর জোনাক […]
ব্যক্তিগত সিঁড়ি ভেঙে স্বপ্নের চিলেকোঠায় উঠে দেখি, কোন ছাদ নেই, দরজা নেই। সেখানে বসত গড়েছে কষ্টের পিঁপড়ের দল। অথচ তুমি বলেছিলে, ভয় পেও না। আমাদের জীবন, স্বপ্ন-সংসার আগলে অপেক্ষা করবো স্বপ্নের চিলেকোঠায়। এসে পেলাম না […]
বুকের উঠোনে ঘনকালো সন্ধ্যা নামে আকাশ জুড়ে তারার মেলা বসে, তবুও উঠোন আলোকিত হয় না। তুলসি তলায় মঙ্গল দীপ জ্বলে না। শ্যাওলার আস্তরণে হেঁটে বেড়ানো ডাহুকী মায়ের কান্নায় বাতাস ভারী হয়, ঢোঁড়া সাপের মত কলমিলতা জলে ভাসে […]
ব্যথা নির্ঝরিণী জলের ধারাতে পরজীবী কীটের মতো জীবন আঁকড়ে বেঁচে থাকি জনম জনমের অবহেলায়। স্রোতবাহী নদীতে বয়ে চলা নৌকায় অস্তাচলগামী সূর্যের লাল আভা সন্ধ্যাটাকে বড় বেদনাবিধুর করে তোলে। আমি হৃদয় পেতে শব্দহীন সেই শব্দ শুনি। […]
প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ