কতদিন আমি আমার হইনা কতদিন আমি’ আমি হয়ে করিনা উদযাপন কতদিন আমি সভ্যতার টানাপোড়েন ছেড়ে করিনা নিজেকে সম্পূর্ণ। আজ কতদিন হয়ে গেছে নিজের মতো করে পোশাক পরিনা কতদিন হলো আমি আমার ভাষায় ভাব করিনা ব্যক্ত। […]
শীত জমেছে ভালোই, কুয়াশা তার চাদরখানা আজ আর মুড়িয়ে দেয়নি। বাতাসের রাসভারী স্বভাব এমন নতুন কিছু নয় তবুও স্তব্ধতার পর্দাটা আজ কিরকম ভেজা। লোকজন কেউ নেই, ঝি ঝি ডাকগুলোও বেঢক, নেড়িকুত্তার ঘেউঘেউ শোনা যায় থেকে […]
আমি এক ভাড়াটে শহুরে লোক দেখি লক্ষ যমজ মানুষ, চেনা, তবুও অচেনা, একই চেহারার, একই ভিড়ে, কেউ গাড়িতে-জ্যামে, কেউবা রাস্তার কোণে, থেমে যায়, হেঁটে যায়, হেঁটে যায়, মিশে যায়, হারিয়ে যায়। হাজারো গলার গমগম; […]
একটা জলদ কবিতা লিখতে গিয়ে তার চাঁদি আবলুস কাঠের মতন মসৃণ একটা যুৎসই শব্দের খোঁজে তার পরিভ্রমণ গোটা মহাবিশ্ব এক শস্যগন্ধা নারীর টানে সে আমরণ কাঠগোলাপের ক্রীতদাস অতঃপর, তাকে সানুগ্রহ মমতায় বুক পেতে […]
একটি অলস কুকুর আলসেমির বেদীতে সঁপে নিজেকে খোলা ফুটপাতে ভিজে চলেছে অবিরাম যেনো কাকভেজা রাত আমিও ভিজি অহর্নিশ শীতকাঁটার মতো বেঁধে জীবন্মৃত দেহে অহল্যার প্রেম বাদুড় ডানায় ভর করে নামে রাত রাত […]
আমার যত দূর্বলতা আমার চেয়ে তুমিই বেশী জান বিচার তাই তুমি কোর আমার এই অনুরোধটুকু মান কেন আজো হয়নি পোক্ত তোমার আসন এ রিক্ত বাংলায় কেন বারবার ঘটে ইতিহাসে দুঃখিনী বাংলার পরাজয় দূর্গার মত দেইনি […]
আমায় পথ দেখিও বেহুলা যাতে পরাজিত না হই তোমার শক্তিতে আজন্ম যেন অর্জুন হয়ে রই যারা ছিঁড়েছে বাংলার সাজানো শিউলি ফুল দাও শক্তি যেন হারাতে পারি তাদেরকে আমূল বাংলা হবে শাপলাস্নাত জলজ বিজন শান্ত তোমার […]
রেখেছিলে অপেক্ষায় ও ঘরের চার দেয়ালের বাইরে ভেতরে তোমার নন্দনসভা আমার প্রবেশাধিকার নাইরে শুনি দেয়ালে জ্ঞানী-গুণীজনের বিদগ্ধ কত কথা তোমায় তারা পায় বেহুলা এ মনে একলব্যের ব্যথা কত বিচিত্র তথ্য-উপাত্ত আর কত যে তত্ত্বজ্ঞান অজানা […]
প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ